Recent event

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে আটক ১ হাজার ৩০৮

0

সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১ হাজার ৩০৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে আজ (রোববার) দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মেট্রো সিটিতে ২৭৪ জন আর রেঞ্জে ১ হাজার ৩৪ জন।

এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে ৮২ জনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ রোববার সকালে খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে।

শুক্রবার রাত থেকেই সারাদেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ৫ আগস্টের ছাত্র-জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে গ্রেপ্তার।

ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়। যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকসহ সন্দেহভাজন যান তল্লাশি চলে ।

বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে, মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় র‌্যাব।

সেজু