Recent event
স্বরাষ্ট্র উপদেষ্টা
এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজকের দিনটি দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই যে, এটি উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হোক। আল্লাহ চাইলে, আমরা একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন দেখতে পাব। দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের ঘটনার এখনও রিপোর্ট হয়নি। তাই বলা যায়, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকালে তিনি এসব জায়গা পরিদর্শনে যান।

ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য অতীতের কোনো নির্বাচনে ব্যবহার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) দুপরে রংপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

মব ভায়োলেন্স বলে কিছু নেই, পুলিশের কোনো ভীতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, পুলিশের কোনো ভীতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই। পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না। নির্বাচন শান্তিপূর্ণ হবে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী কারা প্রশিক্ষণ অ্যাকাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে। সেখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

‘নির্বাচন উপলক্ষে সব জেলা-উপজেলায় সশস্ত্র বাহিনীর সদস্য পৌঁছে গেছে’

‘নির্বাচন উপলক্ষে সব জেলা-উপজেলায় সশস্ত্র বাহিনীর সদস্য পৌঁছে গেছে’

সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেছেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচন বিষয়ে কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের কোনো দোসর নির্বাচনের সঙ্গে জড়িত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের কোনো দোসর নির্বাচনের সঙ্গে জড়িত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের কোনো দোসর জড়িত নেই বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বিকেলে সিলেটের সুবিদবাজার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সাহস নেই বলেই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাহস নেই বলেই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাহস নেই বলেই শেখ হাসিনা পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

‘কৃষি ছাড়া বলবো না’— ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

‘কৃষি ছাড়া বলবো না’— ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার নেতাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেবো না। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপরে জিজ্ঞেস করেন।