জোহানেসবার্গ আর রাজধানী কেপটাউনে শনিবারের (২৬ সেপ্টেম্বর) এসব হামলা-হত্যার কারণও এখনও স্পষ্ট নয়।
তবে প্রাথমিক অনুসন্ধানে ধারণা, জোহানেসবার্গে ১৭ জনকে হত্যার ঘটনার নেপথ্যে রয়েছে জমি নিয়ে অবৈধ খনিশ্রমিকদের বিরোধ। আর কেপটাউনে ১০ জনকে হত্যার সম্ভাব্য কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব।
ওয়েস্টার্ন কেপ প্রদেশের খায়েলিৎসা শহরে একই দিন আরও চারজনকে হত্যা করে বন্দুকধারীরা।





