Recent event

নরসিংদীতে তিতাসের ইঞ্জিন বিকল, ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

0

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে তিতাস কমিউটারের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।

ইঞ্জিন বিকলের পর আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টা থেকে পৌনে ৫ টা অবধি টানা ১ ঘণ্টা ট্রেনটি আটকে থাকে। এসময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ লাইনে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে সকল প্রকার ট্রেন চলাচল।

তারপর, অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্যে ট্রেনটিকে উদ্ধার করে নরসিংদী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বিকল থাকা অবস্থায়, দুর্ভোগে পড়ে নরসিংদী ও ঢাকাগামী যাত্রীরা।

স্থানীয়রা জানায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ  স্টেশনের আউটারে এসে হঠাৎ থেমে যায়। এরপর, কয়েক দফা চেষ্টা করেও সেটির ইঞ্জিন চালু করা যায়নি। 

আমিরগঞ্জ এবং খানাবাড়ি রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জসিম বলেন, 'এগারো সিন্ধুরের ইঞ্জিনের সাহায্যে তিতাস ট্রেনটিকে নরসিংদী স্টেশনে নিয়ে রাখা হয়েছে। ঢাকা থেকে রিলিফ ইঞ্জিন আসার পর ট্রেনটি ঢাকায় নেয়া হবে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।'

সেজু