আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন এনে বগীগুলোকে শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ স্টেশন মাস্টার প্রদীপ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী ও স্টেশন মাস্টার জানান, দুপুর সোয়া ১ টায় ৭২০ নাম্বার চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ স্টেশন ছেড়ে গিয়ে লাউযাছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়ার অক্সি এলাকায় দুপুর দেড়টার পর ট্রেনের দুই বগীর জয়েন্টের হুক খুলে যায়। এসময় চালক বুঝতে না পারে ইঞ্জিনসহ অন্য বগীগুলো নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়।




