Recent event

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো একজনের মৃত্যু, ভর্তি ১৭২

এডিস মশার ছবি
এডিস মশার ছবি | ছবি: সংগৃহীত
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৬৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

সেজু