আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে আক্রান্তের সংখ্যা বেশি—এমন এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে।’
পাশাপাশি সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।





