Recent event

প্রধানমন্ত্রীর ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর জেলার কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন।

আজ (শুক্রবার, ১৪ জুন) সকালে এই পরিদর্শনে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতাল কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করান।

এরপর হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন সরকারপ্রধান।

এসএস