দেশের মানবাধিকার পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো: পররাষ্ট্রমন্ত্রী

0

দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমনকি যারা বিভিন্ন সময় বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দেশের বর্তমান পরিস্থিতি সবাই দেখতে পাচ্ছে বলেও জানান তিনি।

আজ (শুক্রবার, ১০ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দমন নিপীড়নের সমালোচনা করেন মন্ত্রী।

তিনি বলেন, 'বিশ্বের অনেক দেশের থেকেই বাংলাদেশের মানবাধিকার অবস্থা ভালো। যারা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে কথা বলে; বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে ছাত্রছাত্রীদের ওপর হামলা করেছে বাংলাদেশে এমন নজির নেই।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্র শিগগিরই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ দেবে, এরই মধ্যে তারা নামও বলে দিয়েছে। তবে এটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের সর্ম্পক যাতে আরও সুপ্রসারিত হয় সে লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ। নতুন যিনি আসবেন তাকে আমরা স্বাগত জানাই।'

বিএনপি ভোট বর্জনের ডাক দেয়ার পরও উপজেলা নির্বাচনে যে পরিমাণ ভোট পড়ছে তা সন্তোষজনক বলেও জানান ড. হাছান মাহমুদ।

এই সম্পর্কিত অন্যান্য খবর
ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

স্বায়ত্তশাসিত অস্ত্রের বৈশ্বিক নিয়মে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাধা, অনিশ্চয়তায় জেনেভা সম্মেলন
স্বায়ত্তশাসিত অস্ত্রের বৈশ্বিক নিয়মে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাধা, অনিশ্চয়তায় জেনেভা সম্মেলন

সৈন্যদের অবস্থান শনাক্তের ঝুঁকি: সামরিক ডিভাইসে অ্যাড ট্র্যাকার বন্ধ করলো যুক্তরাষ্ট্র
সৈন্যদের অবস্থান শনাক্তের ঝুঁকি: সামরিক ডিভাইসে অ্যাড ট্র্যাকার বন্ধ করলো যুক্তরাষ্ট্র