
ঈদের রান্নার কেনাকাটা ও প্রস্তুতি: কম বাজেটে সেরা বাজার করবেন যেভাবে
পছন্দের খাবার ঈদ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদের দিন মেহমানদারি আর পরিবারের সবার মুখে হাসি ফোটাতে রান্নার আয়োজন হওয়া চাই নিখুঁত। তাই সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা (Eid shopping) সম্পন্ন করতে এখন থেকেই গুছিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় উপকরণের তালিকা।

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড: রান্নার জন্য সেরা কোনটি? জানুন আসল পার্থক্য!
আধুনিক রান্নাঘরে গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলার জনপ্রিয়তা বাড়ছে। তবে চুলা কেনার সময় ক্রেতারা প্রায়ই দ্বিধায় পড়েন ইন্ডাকশন চুলা (Induction Cooker) নাকি ইনফ্রারেড বার্নার (Infrared Burner) কোনটি বেশি সাশ্রয়ী ও কার্যকর হবে তা নিয়ে। সাম্প্রতিক এক তুলনামূলক বিশ্লেষণে উঠে এসেছে এই দুই চুলার সুবিধা ও অসুবিধার বিস্তারিত তথ্য।

শীতের সেরা সবজি পালংশাক; রক্তশূন্যতা দূর করে রাখে শরীর তরতাজা
শীত এলেই বাজার ভরে যায় নানান সবুজ শাকসবজিতে, আর তার মধ্যে অন্যতম পুষ্টিকর শাক হলো পালংশাক। যদিও এটি সারা বছরই পাওয়া যায়, তবে এর সেরা মৌসুম শীতকাল। আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, সি ও কে-সমৃদ্ধ পালংশাক শুধু খাবারের স্বাদই বাড়ায় না, শরীরকেও রাখে সুস্থ ও কর্মক্ষম। এই শাক শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, পাশাপাশি রক্তস্বল্পতা দূর করতেও কার্যকর। তাই শীতের এই মৌসুমে নিয়মিত পালংশাক খাওয়ার অভ্যাস গড়ে তোলা হতে পারে সুস্থ ও প্রাণবন্ত জীবনের সহজ উপায়।

কাঁচা হলুদের ব্যবহার, উপকারিতা ও সম্ভাব্য ক্ষতি
গাছের কাণ্ড থেকে প্রাপ্ত এক প্রকার মসলা হলো হলুদ। রান্নায় এর ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। হলুদ গাছের আদি উৎস দক্ষিণ এশিয়া। গাছের কাণ্ডকে কয়েক ঘণ্টা সিদ্ধ করা হয়, তারপর রোদে শুকানো হয়। এরপর এ কাণ্ড থেকে গাঢ় হলুদ রঙের গুঁড়া পাওয়া যায়। এ গুঁড়া দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশে রান্নায় ব্যবহার করা হয়। রান্না করা ছাড়াও নানাভাবে কাঁচা হলুদ ব্যবহার করা হয়। কাঁচা হলুদের ব্যবহারে উপকার এবং অপকার বা ক্ষতি উভয়ই আছে।

আলজিয়ার্সে শেষ হলো তিনদিনের কালিনারি আর্ট ফেস্টিভ্যাল
রাজধানী আলজিয়ার্সে শেষ হলো তিনদিনের কালিনারি আর্ট ফেস্টিভ্যাল। রান্নার জ্ঞান বিনিময়ের প্রসার ঘটানোর পাশাপাশি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী রন্ধনশিল্পের উদযাপন লক্ষ্য এ প্রতিযোগিতার। রান্না আর রন্ধনশৈলীর পার্থক্য বোঝাতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এক হয়েছিলেন বিভিন্ন দেশের পাকা রাঁধুনিরা। শুধু খাওয়ার উদ্দেশে নয়, রান্নার স্বাদ থেকে শুরু করে পরিবেশন পর্যন্ত সবখানে ফুটিয়ে তুলছেন নিজ নিজ দেশের ঐতিহ্য। উৎসবে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আলজেরিয়ার রন্ধনশিল্পীদের সাথে প্রতিযোগিতায় নামেন আরও ১৪ দেশের বাঘা রাঁধুনিরা।

ঢাকায় চাকমা খাবার
চাকমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে প্রকৃতির যেন এক অদ্ভুত মেলবন্ধন। ঋতুভেদে প্রকৃতি যেভাবে বদলায় তেমনি পাল্টে যায় তাদের খাদ্যতালিকা। আবার রান্নায়ও ব্যবহার হয় প্রকৃতিরই বিভিন্ন উপাদান। এসব খাবারের রান্নার প্রক্রিয়াও বেশ বৈচিত্র্যময়। হেবাং চাকমা শব্দ। যার অর্থ ভাপে রান্না করা বা সেদ্ধ করা। পাহাড়ি বিভিন্ন উপকরণ দিয়ে হালকা মশলা আর অল্প তেলেই সচরাচর রান্না করতে ভালোবাসেন চাকমারা। তাদের সেসব খাবার ও রান্নার কৌশল জানাবো আজ।

বেইলি রোড ট্রাজেডিতেও টনক নড়ছে না
মাত্র তিনদিন আগের দগদগে স্মৃতি নিয়ে বেইলি রোডে দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া গ্রিন কোজি ভবন। এই ঘটনার পর আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসার বৈধতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও বিকারহীন ঐ এলাকার অন্যভবনগুলো। ক্ষতিগ্রস্ত ভবনের পাশেই মিললো অনিয়মের ছড়াছড়ি।

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগ চরমে
চট্টগ্রাম নগরে কয়েক মাস ধরে গ্যাস সংকট থাকলেও গত ৩-৪ দিনে তা তীব্র আকার ধারণ করেছে । এতে বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন ও শিল্প কারখানায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।