বর্তমান বাজারে খোলা সয়াবিন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০২ টাকায় আর পাম অয়েল বিক্রি হচ্ছে ১৭২ থেকে ১৭৫ টাকায়। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তৈরি হওয়া অনিশ্চয়তা আর পরিশোধনকারী কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী না পাওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
এছাড়া কয়েক দিনের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দামও বেড়েছে লিটার প্রতি তিন থেকে চার পর্যন্ত।
এদিকে সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন ও পাম তেলের দাম মণ প্রতি ১৪০ থেকে ১৫০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি মণ সয়াবিন তেল ৭ হাজার ১৭০ টাকায় এবং পাম তেল ৬ হাজার ৬০ টাকায় বিক্রি হচ্ছে।





