Recent event

সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ২০০-৩০০ টাকা

সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ২০০-৩০০ টাকা
সপ্তাহের ব্যবধানে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে ২০০-৩০০ টাকা |
0

সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারগুলোতে চালের দাম বেড়েছে বস্তা প্রতি ২০০ থেকে ৩০০ টাকা। খুচরা পর্যায়ে গুনতে হচ্ছে বস্তা প্রতি আরো ১০০ টাকা বাড়তি।

আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) রাজধানীর পাইকারি বাজার কাপ্তান বাজারে দেখা যায়, নাজিরশাইল, আমন ও মিনিকেট চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-৭ টাকা করে বেশি রাখা হচ্ছে।

পাইজাম চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও আটাশ চালের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা। ধানের দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ের চালের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিক্রেতারা। এছাড়া চালের মিল পর্যায়েই দাম বাড়ার কারণে প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এএইচ