আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এদিন প্রথমে যুক্তিতর্ক তুলে ধরবেন প্রসিকিউশন। পরে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে।
এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
আরও পড়ুন:
আসামিরা সবাই পলাতক রয়েছেন। এ বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত ২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হয়।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ২৮ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও আজ স্বাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।




