আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাছিমসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাছিমসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ সাতজনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ আসামির সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

গুমের ঘটনা ব্যাপক বা পদ্ধতিগত হলে মানবতাবিরোধী অপরাধ: চিফ প্রসিকিউটর

গুমের ঘটনা ব্যাপক বা পদ্ধতিগত হলে মানবতাবিরোধী অপরাধ: চিফ প্রসিকিউটর

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ অনুযায়ী, কোনো গুমের ঘটনা ব্যাপক মাত্রায় কিংবা একই ধরনের প্যাটার্নে পদ্ধতিগতভাবে সংঘটিত হলে সেটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

ভিন্ন মামলার সিডিআর পর্যালোচনায় আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

প্রত্যেক গুমের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

প্রত্যেক গুমের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

প্রত্যেক গুমের ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আগামীকাল ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ সামনে রেখে আজ (শুক্রবার, ২৯ আগস্ট) চিফ প্রসিকিউটর এ কথা বলেন।

সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

​বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নির্দেশ দেয়া হয়েছে।

গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির

২০১৫ সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আদাবর থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গুমের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটি করা হয়।

কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি

কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

ইলিয়াস আলী গুমের মামলায় গ্রেপ্তার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় গ্রেপ্তার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দেন হাসিনা

সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দেন হাসিনা

চব্বিশের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় ডিএমপির তৎকালীন ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা। এ-সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি আজ (বুধবার, ১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।