সময় টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আইনসম্মত হয়নি: শিশির মনির

শিশির মনির
শিশির মনির | ছবি: সংগৃহীত
1

সময় টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের দায়ের করা মামলাটি আইনসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন সময় মিডিয়ার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আজ (রোববার, ১৯ জুলাই) হাইকোর্ট সময় টিভির চেয়ারম্যান, এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শিশির মনির বলেন, ‘সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে মামলা করার কোনো এখতিয়ার আহমেদ জোবায়েরের ছিল না। এ কারণেই হাইকোর্ট সময় টিভির চেয়ারম্যান ও এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন।’

আরও পড়ুন:

এর আগে, সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের এমডি মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের। গত ৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে ওই গ্রেপ্তারি পরোয়ানাসহ মামলার সার্বিক কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

এনএইচ