
সময় টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আইনসম্মত হয়নি: শিশির মনির
সময় টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের দায়ের করা মামলাটি আইনসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন সময় মিডিয়ার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট
সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সিটি গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ব্যাংকেও প্রভাব পড়বে: মুখপাত্র
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশ ব্যাংকেও পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি স্পষ্ট করেছেন, কেন্দ্রীয় ব্যাংক চায় না দেশের এই অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।

শেষ হলো দুবাইয়ের গালফুড মেলা; ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাংলাদেশের
দুবাইয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী গালফুড মেলা। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য এ মেলায় প্রায় ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। এবার মেলায় গত বছরের তুলনায় দ্বিগুণ অর্ডার পেয়েছে সিটি গ্রুপ। তবে ভেন্যু পরিবর্তন, যথাস্থানে প্যাভিলিয়ন না পাওয়ায় আন্তর্জাতিক এ মেলা থেকে ক্রমাগত ক্রয়াদেশ কমে আসার অভিযোগ ব্যবসায়ীদের।

সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্বাধীনতার পর দেশের যে ক’জন উদ্যোক্তা পুরোপুরি নিজের চেষ্টায়, একেবারে শূন্য থেকে বড় শিল্পগোষ্ঠী গড়েছেন, দেশে শিল্পায়নের ভিত তৈরি করেছেন, নিভৃতে অর্থনীতিতে রেখেছেন অপরিসীম অবদান—সে স্বপ্নদ্রষ্টাদেরই একজন স্বনামধন্য শিল্পপতি ও শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমান।

সিটি গ্রুপসহ তিন শীর্ষ প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা
সিটি গ্রুপসহ দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী তিন প্রতিষ্ঠান- আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। এমন সিদ্ধান্তকে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্যের ক্রমবর্ধমান প্রতিফলন হিসেবে দেখছেন দু'দেশ। আমদানি সংশ্লিষ্টরা বলছেন, এ চুক্তির ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি আগামী বছরে তিনগুণ বৃদ্ধি পাবে।

সিটি গ্রুপে জুনিয়র অফিসার নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার (ব্রিজ স্কেল) পদে একজন প্রার্থী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৮ সেপ্টেম্বর এবং চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার পেলেন ঋতুপর্ণা চাকমা
সিটি গ্রুপ বর্ষসেরা প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ এ বর্ষের ক্রীড়াবিদ হলেন ঋতুপর্ণা চাকমা। আজ (শনিবার, ৯ আগস্ট) সোনারগাঁও হোটেলের ওয়েসিসে ২০২৪ সালের কৃতীদের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার। ২০২১ সাল থেকেই এই পুরস্কারের পৃষ্ঠপোষক হিসেবে আছে সিটি গ্রুপ।

রাজধানীতে চলছে সিটি গ্রুপের বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি
রমজান উপলক্ষে রাজধানীতে চলছে সিটি গ্রুপের বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯টি পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী এই শিল্পগোষ্ঠী।

রাজধানীতে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে সিটি গ্রুপের ১৯টি পণ্য
রাজধানীর বিভিন্ন স্থানে রমজানে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি করছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। আজ (সোমবার, ৩ মার্চ) এই কার্যক্রম দেখা যায়।

রমজানে রাজধানীতে মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ
পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ মূল্যছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই আয়োজন চলবে পুরো রমজান জুড়ে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রের সংখ্যা। এদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা।

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা
দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা। মেলায় বাংলাদেশি ৪১টি প্রতিষ্ঠান এবার সাড়ে তিন কোটি ডলার ক্রয়াদেশ পেয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম। ব্যবসায়ীরা বলছেন, ভিসা জটিলতায় বাংলাদেশি ক্রেতা না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। মেলায় পর্যাপ্ত জায়গা না থাকারও অভিযোগ ব্যবসায়ীদের। তবে আগামী বছর আরো বড় পরিসরের ভেন্যু ঘোষণা দিয়ে এবারের আসরের ইতি টেনেছে সংশ্লিষ্টরা।