আজ (রোববার, ২৯ মার্চ) সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।
এসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘অবাধ তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করা হবে না, তবে অপতথ্য ছড়ানো নিয়ে সতর্ক থাকতে হবে। আদালতের সংবাদ খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় আরও সতর্কতা জরুরি। আদালতে সাংবাদিকদের অবাধ যাতায়াতের সুযোগ রাখতে চেষ্টা করা হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করা হবে। উচ্চ আদালতে দুর্নীতির দুষ্টচক্র ভেঙে ফেলা হবে। এক্ষেত্রে আইনগত দায়িত্ব পালনে দলের উর্ধ্বে উঠে কাজ করে যাবো।’
এছাড়া অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ হুবহু মানতে সাংবিধানিকভাবে সংসদ বাধ্য নয় বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।





