
‘আওয়ামীপন্থি’ চিহ্নিত করে প্রার্থিতা বাতিল; অযৌক্তিক বললেন ৫ প্রার্থী
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ‘আওয়ামীপন্থি’ চিহ্নিত করে প্রার্থিতা বাতিল করাকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করেছেন দুই নারী প্রার্থীসহ ৫ জন।

আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না: বদরুদ্দোজা বাদল
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ আইনজীবী ও জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুদ্দোজা বাদল।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির
জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।

‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে’
আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

কারো ন্যায়বিচারে বাধা দেব না—এখন টিভিকে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ (বুধবার, ২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

নির্বাচনের পর একটা দল সুবিধা বুঝে নোক্তা লাগিয়ে জুলাই সনদে সই করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরাসহ রাজনৈতিক দলগুলোর অধিকাংশ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও কয়েকটি রাজনৈতিক দল সেসময় স্বাক্ষর করেছিল না। নির্বাচনের পর সুবিধা বুঝে একটি দল নোক্তা লাগিয়ে জুলাই সনদে সই করেছে। তবে জাতীয় সনদে নোক্তা লাগানোর কিছু নেই বলেও এসময় মন্তব্য করেন এই বিএনপি নেতা।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
সুপ্রিম কোর্টের মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ৮ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

রাষ্ট্রায়াত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতি নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল
রাষ্ট্রায়াত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা, ২০২৫–এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে চার সপ্তাহের রুল জারি করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ।

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: পাইলটদের দায়ী করাকে দুঃখজনক মন্তব্য সুপ্রিম কোর্টের
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটদের দায়ী করা দুঃখজনক বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) মামলার শুনানিতে এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

‘আইনাঙ্গন ব্যবহার করে মানবাধিকার হরণ করেছিল আওয়ামী সরকার’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে, আইনাঙ্গন ব্যবহার করে মানবাধিকার হরণ করেছিল আওয়ামী সরকার। এমন অভিযোগ সামনে এনে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট হিসেবে অভিযুক্ত বিচারক এবং ম্যাজিস্ট্রেটদের অপসারণের দাবি জানিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে ক্রসফায়ারের আদেশ দেয়া ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারকে তাগিদ দেন তিনি।