আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন দুইজন। আজ (সোমবার, ৯ মার্চ) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া এই দুই প্রসিকিউটর হলেন; নাটোরের মার্জিনা রায়হান (মদিনা) এবং কুমিল্লার মোহাম্মদ জহিরুল আমিন।

আইন ও বিচার বিভাগে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য নিম্নছকে বর্ণিত দুই জন আইনজীবীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের প্রত্যেকের নামের পাশে উল্লেখকৃত পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো।

এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন সাইমুম রেজা তালুকদার। তার এ আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দেন তিনি।

এফএস