‎ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের
সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের | ছবি: সংগৃহীত
0

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ তিনটি অভিযোগে সাবেক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এছাড়া একই ট্রাইব্যুনালে, আন্দোলনকালীন সময়ে কারফিউ এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি ও সহায়তাসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য নেয়া হবে।

আরও পড়ুন:

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিন অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবার কথা রয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার ৩ হেভিওয়েট আসামি আনিসুল হক, সালমান এফ রহমান ও পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এফএস