Recent event

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন গুমের শিকার আযমী, তিন আসামিকে চিহ্নিত

আব্দুল্লাহ আল আমান আযমী
আব্দুল্লাহ আল আমান আযমী | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলায় সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারল আব্দুল্লাহ আল আমান আযমী। এসময় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত তিন আসামিকে চিহ্নিত করেন।

গতকাল (রোববার, ১ ফেব্রুয়ারি) ও আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এ দুই দিনে তিনি তার সাক্ষ্য শেষ করেছেন।

আব্দুল্লাহ আল আমান আযমী ৮ বছরের নির্যাতন ও অবিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুবিচার চেয়েছেন।

আরও পড়ুন:

আমান আযমী তার জবানবন্দিতে জানান, বর্তমান সেনাপ্রধান ৫ আগস্টের পর নিশ্চিত করেছেন তাকে ডিজিএফআই গুম করেছে। এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তিন সেনা কর্মকর্তাকে তিনি চিহ্নিত করেন।

এর আগে, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। আগামি বৃহস্পতিবার আমান আযমীকে জেরা করবে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন।

এসএইচ