আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকার কিংবা বিশেষ ব্যক্তি নয়, সব মানুষের জন্য কাজ করবে তথ্য কমিশন।’
জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে তথ্য কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময়, আরেক তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, ‘জনগণের তথ্য প্রাপ্তির প্রত্যাশা পূরণের পাশাপাশি সঠিক তথ্যের প্রবাহের মাধ্যমে সমাজ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে কমিশন।’





