Recent event

বিশ্বে প্রতিদিন ১৪০ নারী সঙ্গী-নিকটাত্মীয়ের হাতে হত্যা হয়েছেন

0

২০২৩ সালে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী তার সঙ্গী বা নিকটাত্মীয়ের হাতে হত্যা হয়েছেন। জাতিসংঘের লিঙ্গ সহিংসতা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল বছর বিশ্বব্যাপী ৮৫ হাজার নারীকে হত্যা করা হয়েছে। যার ৬০ শতাংশের পেছনে রয়েছে সঙ্গী কিংবা পরিবার সদস্য।

নারী ভিক্টিমের দিক থেকে সবচেয়ে এগিয়ে আফ্রিকা মহাদেশ। তবে মোট হত্যাকাণ্ডের শিকার হওয়া ৮০ শতাংশই পুরুষ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন দেশে নারীদের হত্যা ঠেকাতে নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। যদিও ভিক্টিমের সংখ্যা এখনও আশঙ্কাজনক হারে বেশি।

এসএস