দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জানান, সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্কের ফ্রেমওয়ার্ক কেমন হবে তা পর্যালোচনা করতেই এ বৈঠক।
আলোচনায় জ্বালানি, বাণিজ্য ও রাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে যেকোনো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা- সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে চায় কারাকাস।
২০১৯ সালে কারাসের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক ছিন্ন করেছিলো যুক্তরাষ্ট্র। তবে মাদুরো ক্ষমতাচ্যুত করার পর তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।