ডেলসি রদ্রিগেজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার: রয়টার্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ প্রায় ৫০ হাজার: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রিয়জনের খোঁজে রাজধানী কারাকাস ও আশপাশের এলাকার হাসপাতাল, মর্গ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে আহাজারি করছেন স্বজনেরা। গতকাল (শুক্রবার, ২৬ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪; নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪; নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ৯৭১ জন আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন, তার পরের রাজনৈতিক অধ্যায় দক্ষিণ আমেরিকায়ও হতে পারে। ইরানে ভূপাতিত মার্কিন বিমানসেনাকে উদ্ধারের খবর ঘিরে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি করেন। এমনকি সেজন্য স্প্যানিশও শিখে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জানান, সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্কের ফ্রেমওয়ার্ক কেমন হবে তা পর্যালোচনা করতেই এ বৈঠক।

ট্রাম্প-মাচাদো বৈঠক ১৫ জানুয়ারি

ট্রাম্প-মাচাদো বৈঠক ১৫ জানুয়ারি

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উল্লেখ করে নিজেকে ভেনেজুয়েলার প্রকৃত নেতা হিসেবে আবারও দাবি করলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। হোয়াইট হাউজের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করছে ভেনেজুয়েলা। এরই ধারাবাহিকতায় মুক্তি রাজনৈতিক বন্দিদের দিচ্ছে তারা। এদিকে ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির বিরোধী নেতা মাচাদো। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গেও বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভেনেজুয়েলার জনজীবন, খুলতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প

চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) এক এক্স বার্তায় এমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কে?

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কে?

নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। ৫৬ বছর বয়সী এ নারী এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাদুরো সরকারের অনুগত হিসেবে পরিচিত।