Recent event

ট্রাম্পকে নোবেল পদক উপহার মাচাদোর

ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া করিনা মাচাদো
ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া করিনা মাচাদো | ছবি: সংগৃহীত
1

হোয়াইট হাউজে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। এটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।

বৈঠক শেষে মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ মেডেলটি দিয়েছেন। বৈঠকটিকে চমৎকার উল্লেখ করে মাচাদো বলেন, ভেনেজুয়েলার সংকট ও জনগণের দুর্দশার প্রতি ট্রাম্পের উদ্বেগ তাকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন:

ভেনেজুয়েলার জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে পরিবর্তনের আশা নিয়ে আলোচনা করেছেন তারা। এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, মাচাদোর প্রতি ভেনেজুয়েলার জনগণের কী পরিমাণ সমর্থন আছে তার একটি বাস্তবসম্মত মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র।

এএম