মাচাদো

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প–মাচাদো আলোচনা, তেল ট্যাংকার জব্দে উত্তেজনা
নোবেল বিজয়ী মাচাদো ভেনেজুয়েলায় কি ধরনের ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প। এরইমধ্যে ক্যাপিটল হিলে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাচাদো। এদিকে, ক্যারিবীয় অঞ্চল থেকে ভেনেজুয়েলার সঙ্গে সংযুক্ত ৭তম তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন তেল বিক্রির ৫০ কোটি ডলারের ৩০ কোটি ডলার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। মাদুরোকে অপহরণের পর থেকে উদ্বেগে আছে বাসিন্দারা।

ট্রাম্পকে নোবেল পদক উপহার মাচাদোর
হোয়াইট হাউজে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। এটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প।