ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: রয়টার্স
0

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে খুব শিগগিরই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। গতকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ওভাল অফিস থেকে সাংবাদিকদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পিকঅ্যাক্সসহ ইরানের কৌশলগত এলাকায় কারা চলাফেরা করছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আছে বিস্তারিত তথ্য আছে এমন দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

নাতাঞ্জের পরমাণু স্থাপনা থেকে দুই কিলোমিটার দূরে অত্যন্ত সুরক্ষিত একটি ভূগর্ভস্থ স্থাপনা এই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। কয়েকশ’ মিটার পুরু গ্রানাইটের নিচে আছে দু’টি টানেল কমপ্লেক্স।

আরও পড়ুন:

মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই টানেলে থাকতে পারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। তবে গভীর ভূগর্ভে থাকায় এই স্থাপনাটিতে আঘাত হানা বেশ কঠিন।

গেল বছর জুনে, ১২ দিনে যুদ্ধে ইরানের ইস্পাহান, নাতাঞ্জ ও ফোরদো’র পারমাণবিক কেন্দ্রে একযোগে হামলা করেছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল।

এসএস