সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আভা বিমানবন্দরে হামলা
আভা বিমানবন্দরে হামলা | ছবি: সংগৃহীত
0

সৌদিআরবের আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় গতকাল (সোমবার, ১৪ জুলাই) এ হামলা চালায় তারা।

এদিকে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারা জানান, মূলত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদির হামলার জবাবেই এ আক্রমণ চালানো হয়েছে।

এদিকে হুথিদের এ হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। তবে পাল্টাপাল্টি এ হামলার মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান সমর্থিত এ গোষ্ঠীর মধ্যে চলা ৪ বছরের যুদ্ধবিরতি ভেস্তে গেলো।

জেআর