আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পোনে ১০টায় তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই মো. আলী বলেন, ‘মিঠু নামে যুবকটি ট্রেনের ছাদে ছিল। সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’
সে ট্রেন থেকে পড়ে গেছে, না ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি তদন্তের পর বলা যাবে, সে নিজেও ছিনতাইকারী ছিল কি না
তা তদন্ত করে দেখা হচ্ছে।’
পরিবারের লোকজনকে সংবাদ দেয়া হয়েছে। তারা আসলে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে।





