ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতপার্থক্য পৌঁছেছে চরমে। যুদ্ধে সহযোগিতা না পাওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার হুমকিও দিয়ে আসছেন ট্রাম্প।
এরই মধ্য ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে বলে তীব্র সমালোচনা করে সম্প্রতি উত্তেজনা’র পারদ বাড়িয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। এতেই ক্ষোভে ফুঁসে ওঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিদ্ধান্ত নিয়েছেন জার্মানিতে থাকা মার্কিন সেনাদের প্রত্যাহারের। যার প্রেক্ষিতে জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা সরিয়ে নেয়া আনুষ্ঠানিক ঘোষণা দিলো পেন্টাগন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র আগামী এক বছরের মধ্যে এসব সেনা প্রত্যাহার করে নিবে। তবে এরপরও দেশটিতে ৩০ হাজারের বেশি মার্কিন সৈন্য রয়ে যাবে। মাঠপর্যায়ের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
ইরান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈরিতার মধ্যে কেবল জার্মানি থেকেই নয়; আরও বেশ কয়েকটি দেশে মোতায়েন থাকা সেনা কমিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সম্ভবত স্পেন ও ইতালি থেকেও সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সম্ভবত, আমি এমন সিদ্ধান্তও নিবো। আমি কেন করব না বলুন। ইতালি আমাদের কোনো সাহায্যই করেনি। আর স্পেনতো জঘন্য। একেবারে জঘন্য। অথচ তাঁরা ন্যাটো সদস্য। তারা হয়তো সাহায্যের কথা বলছে, কিন্তু তা খুব ধীরগতিতে। কিন্তু আমরা ইউক্রেনের ব্যাপারে তাদেরকে যথেষ্ট সাহায্য করেছিলাম।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলে যৌথ সামরিক অভিযানে ইউরোপের ন্যাটো মিত্ররা সরাসরি ঝাঁপিয়ে পড়তে অনীহা দেখানোয় সম্পর্কে ফাঁটল ধরার সূত্রপাত। তবে, শুরুতে প্রকাশ্যে সমালোচনা না করলেও, যুদ্ধবিরতির মধ্যে সমঝোতা প্রচেষ্টা দীর্ঘায়িত হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমালোচনা শুরু করে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের স্থায়ী অবসান ও শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালিতে অভিযানের অংশ হিসেবে মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর ঘোষণাও দিয়েছিলো জার্মানি। যদিও ন্যাটো মিত্রদের ধীরগতির এই পদক্ষেপগুলো ট্রাম্পকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে।


 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)


