মিশরীয় সরকারের চালু করা এ ‘বিশেষ ব্যবস্থায়’ রাস্তার বাতি এবং রাস্তার পাশের বিজ্ঞাপন ম্লান করারও নির্দেশ দেয়া হয়েছে।
এ সিদ্ধান্তের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধজনিত জ্বালানি সংকটের গভীর প্রভাব। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ায় পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, হরমুজ প্রণালিতে উত্তেজনা ও আংশিক অচলাবস্থার কারণে তেল ও গ্যাসের বৈশ্বিক সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে মিশর অন্যতম।





