ট্রাম্পের স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা; ইরানের কড়া হুঁশিয়ারি

স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা
স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মধ্যেই দেশটির দুটি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরাইল। এ জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, খোন্দাব হেভি-ওয়াটার স্থাপনার পাশাপাশি আরদাকান ইয়েলোকেইক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও সেখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি।

আরও পড়ুন:

এ হামলার কারণে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দেবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে একজন নিহত হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের কেরমানশাহ প্রদেশে এক গর্ভবতী নারীসহ কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র কোনো স্থলসেনা ছাড়াই তার লক্ষ্য অর্জন করতে পারে, এবং কয়েক সপ্তাহের মধ্যে এ যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

জেআর