ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। নতুন পোশাক, পছন্দের খাবার, পরিবার পরিজনসহ ঈদের জামাত আর ঘোরাঘুরি ঈদ আনন্দের প্রধান অনুষঙ্গ।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর কাছে ঈদ আসে ফেলে আসা জীবনের নানা স্মৃতি আঁকড়ে। নেই মাথা গোজার স্থায়ী ঠিকানা, দুবেলা দুমুঠো খাবারের আশায় চেয়ে থাকতে হয় দাতব্য প্রতিষ্ঠানগুলোর ত্রাণের দিকে। তাদের কাছে ঈদ আর নতুন পোশাক মানে শুধুই বিলাসিতা।
আরও পড়ুন:
তবুও নিজেদের সাধ্যেই মধ্যেই ঈদ উদযাপন করছেন গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপের নগরীর গৃহিণী ফাতিমা। জ্বালানি না থাকায় চুলার আগুনে সেঁকে তৈরি করছেন বাহারি কেক ও বিস্কুট। ফাতিমা বলেন, ‘এতো দুঃখের মাঝেও আমি খুশি, আমার পরিবারের জন্য সত্যিই কিছু করতে পারছি।’
ঈদের চিরচেনা আনন্দ নেই বৈরুতবাসীর মনেও। ইসরাইলি হামলায় শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেরাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির কয়েক লাখ বাসিন্দা। ঈদের দিন বাস্তুচ্যুতদের মধ্যে কিছুটা হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে লেবাননের কয়েকটি মানবিক সংস্থা। সরবরাহ করা হচ্ছে বিশেষ খাবার।





