আজ (রোববার, ১৮ অক্টোবর) বিকেলে উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’পক্ষের দুই নারীর মধ্যে টমটমে ইজিবাইকে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে বিষয়টি দু’পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আরও পড়ুন:
প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’





