কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) দিবাগত রাতে এক বিমান হামলায় নিহত হয়েছেন। আজ বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেছেন।
তবে খতিবের নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
কাৎজ বলেন, ‘তিনি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না।’
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরাইল। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহরে প্রকাশিত বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এ হত্যার বিষয়টি নিশ্চিত করে।





