Recent event

ইরানে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত ৬ আহত অন্তত ১৪

ইরানে বিস্ফোরণে স্থান
ইরানে বিস্ফোরণে স্থান | ছবি: রয়টার্স
1

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার পর, এবার ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজে রহস্যজনকভাবে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ৪ জন নিহত হয়। আর আহত হয়েছেন অন্তত ১৪ জন।

পরপর দু'টি বিস্ফোরণের ঘটনাকে অস্বাভাবিক ও রহস্যময় বলে প্রতিবেদনে উল্লেখ করছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই দু'টি বিস্ফোরণ ঘটেছে। তবে এ নিয়ে আরও গভীরভাবে তদন্ত করা হবে বলে জানাচ্ছে ইরান কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এদিকে, ইরানের নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যার উদ্দেশে বন্দর আব্বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে এমন দাবি অস্বীকার করছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। আইআরজিসি নিয়ন্ত্রিত তাসনিম নিউজ এজেন্সি বলছে, গুজব ছড়ানোর জন্য এসব তথ্য প্রচার করা হচ্ছে।

দু'টি বিস্ফোরণের পর ইসরাইলের দুই শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। বিচ্ছিন্ন এ বিস্ফোরণের সঙ্গে তেল আবিবের কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেন তারা।

জেআর