Recent event

কাতারে হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল

কাতারে হামলা চালিয়েছে ইসরাইল
কাতারে হামলা চালিয়েছে ইসরাইল | ছবি: সংগৃহীত
0

ইসরাইল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরাইলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

কাতারের দোহার কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ও ধোয়া উড়তে দেখা গেছে বলে বার্তা সস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে।

আরও পড়ুন:

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ড. মাজেদ আল আনসারি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কাতারে অবস্থানকারীদের জন্য ‘গুরুতর হুমকি’।

আনসারি জানিয়েছেন, কাতারের রাজধানী দোহার যে স্থানে হামলা চালানো হয়েছে, সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন।

এসএস