Recent event

'সংযম প্রদর্শনের' প্রশংসা করতে পশ্চিমাদের প্রতি ইরানের আহ্বান

0

তেহরান সোমবার ইসরাইলের প্রতি 'ইরানের সংযমের প্রশংসার' জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় তার ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ চালানোর পর দেশটি এ আহ্বান জানাল।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, 'ইরানের বিরুদ্ধে অভিযোগ করার পরিবর্তে পশ্চিমা দেশগুলোর উচিত হবে নিজেদেরকে দোষারোপ করা।'

কানানি আরও বলেন, 'পশ্চিমা দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানের সংযমের প্রশংসা করা উচিত।' খবর এএফপি।