আইপিএল নাকি জাতীয় দল, কোন পথে স্টার্ক?

মিচেল স্টার্ক
মিচেল স্টার্ক | ছবি: সংগৃহীত
0

আইপিএল নাকি জাতীয় দলের দায়িত্ব কোনটিকে প্রাধান্য দেবেন মিচেল স্টার্ক? ২০২৭ সালের আইপিএলে অস্ট্রেলিয়ার এই তারকা পেসারের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আগামী বছরের ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এরপর রয়েছে অ্যাশেজ সিরিজ এবং সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ফিটনেস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট। স্টার্ক জানিয়েছেন, আইপিএলে খেলা নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের মতে, আইপিএলে খেলার পারফরম্যান্সগত সুবিধা রয়েছে। তবে পেসারদের পর্যাপ্ত বিশ্রাম ও পুনরুদ্ধারও জরুরি।

২০২৬ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন স্টার্ক। কিন্তু চোটের কারণে খেলতে পেরেছিলেন মাত্র ছয়টি ম্যাচ।

জেআর