বিক্ষোভ থামাতে সিজেপির সঙ্গে আলোচনায় বসলো মোদি সরকার

ককরোচ জনতা পার্টির আন্দোলন
ককরোচ জনতা পার্টির আন্দোলন | ছবি: সংগৃহীত
0

নিট বিতর্ক ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে চলমান বিক্ষোভ নিরসনে অবশেষে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে নিরপেক্ষ ভেনুতে আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর নয়াদিল্লির প্যাটেল হাউসের কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করন সিজেপি’র প্রতিনিধি দল। অবশ্য এর আগে, আজ রাতেই দলের কর্মীরা গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। এদিকে বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন ভাঙলেন জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলনের জেরে ক্রমেই কোনঠাসা হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সামাল দিতে এবার কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশিকে গতকাল (বৃহস্পতিবার‌, ২৩ জুলাই) রাতে কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে সরিয়ে দেয়া হয়েছে। আর ওই পদে নিয়ে আসা হয়েছে নরেশ গংওয়ারকে। বিনীতকে পাঠানো হয়েছে পঞ্চায়েতি রাজ দপ্তরে।

শুধু তাই নয় বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে এক ভিডিও পোস্ট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি জানান, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে নিট-কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার জন্য খসড়া বিল তৈরি করেছে তার সরকার। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সোমবার (২৬ জুলাই) সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন মোদি।

আর মোদীর এই আশ্বাসের পরেই ২৬ দিনের অনশন প্রত্যাহার করে নেন জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙলেন তিনি। ওয়াংচুক সিজেপি পার্টির তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ অনশন শুরু করেন।

আর সোনম ওয়াংচুকের অনশন ভাঙ্গার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তবে তার আশঙ্কা শুক্রবার রাতেই তার দলে কর্মীরা গ্রেপ্তার হতে পারেন।

আরও পড়ুন:

এরই মধ্যে ওয়াংচুকের অনশন ভাঙায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার বিক্ষোভ নিরসনে সিজেপি’র সঙ্গে নিরপেক্ষ ভ্যানুতে আলোচনায় বসছে সরকার। স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর নয়াদিল্লির প্যাটেল হাউসের কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করেন সিজেপি’র প্রতিনিধি দল।

এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট বিতর্কে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে শুক্রবারও যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষোভকারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রী মোদি দায়ী করে এক্সে একটি পোস্ট দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এসময় তিনি শিক্ষার্থীদের তিন দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান।

সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নিট-ইউজি পরীক্ষাকে ঘিরে ধারাবাহিক ভুলত্রুটি বন্ধের জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা পদ্ধতিতে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবিতে লোকসভায় বিরোধীদের তোপের মুখে পড়ে সরকার পক্ষ। পরবর্তী হট্টগোলের লোকসভা মুলতবি করা হয়।

এরইমধ্যে চলমান এই পরিস্থিতিতে ভারতের দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে তৃতীয় দিনের মতো ১৭ টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে ঠিক কবে নাগাদ তা চালু হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এসএস