 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
নয়াদিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের আন্দোলন শেষে ‘সিজন টু’-এর ঘোষণা অভিজিৎ দীপকের
দিল্লির নারাইনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) স্বেচ্ছাসেবীদের নির্ধারিত একটি বৈঠক বুধবার বাতিল হয়ে গেছে। শেষ মুহূর্তে ব্যাংকোয়েট হল কর্তৃপক্ষ বুকিং প্রত্যাহার করে নেয়ায় এই ঘটনা ঘটেছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির চাপের মুখে ভেন্যুটি তাদের বুকিং বাতিল করেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে ১ দিনের আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির
আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে একদিনের আল্টিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। এরমধ্যে তাদের না ছাড়লে আবারও তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি সংগঠনটির। শেষ মুহূর্ত পর্যন্ত বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সিজেপির মুখপাত্র। এদিকে, আন্দোলনে সহিংসতার জেরে সিসিটিভি ফুটেজ দেখে ২ হাজার ৮৭৩ জনকে শনাক্ত করেছে পুলিশ, যদিও তাদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধের মামলা ছিল। এদিকে, আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সহায়তায় আইনি পোর্টাল ও সুরক্ষা তহবিল চালু করেছে সিজেপি।
 founder Abhijeet Dipke-320x167.webp)
ককরোচ জনতা পার্টির হাত ধরে কি তৈরি হচ্ছে ভারতের নতুন রাজনৈতিক শক্তির ভিত?
গেল এক দশকে দুই জন কেন্দ্রীয় মন্ত্রীকে অপসারণ করা হলেও মাত্র এক মাসের আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ- ভারতীয় জনতা পার্টির ইতিহাসে বিরল ঘটনা। অপ্রতিরোধ্য মোদিকে রুখে দেয়া এই ককরোচ জনতা পার্টির নেতারা ভবিষ্যতে রাজনীতিতে নামবেন কী না- এ প্রশ্নই এখন সবার মুখে মুখে। যদিও সিজেপি মুখপাত্রদের দাবি, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক আন্দোলনকে শক্তিশালী করাই তাদের দলের মূল লক্ষ্য। আর সিজেপির রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ার সম্ভাবনাকে সময়ের হাতেই ছেড়ে দিতে চান তারা।

নিট সংকটে সিজেপির কাছে সময় চাইলো কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কাছ থেকে সময় চেয়েছে ভারত সরকার। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে এই ইস্যুতে সিজেপি’র প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসবেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। এদিকে দিল্লিতে আন্দোলনের জেরে অপসারণ করা হয়েছে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থার ৪৭ আধিকারিককে। এদিকে চলমান সংকট সমাধানে মূল্যবান পরামর্শ দেয়ায় নতুন এক ভিডিও বার্তায় তরুণদের ধন্যবাদ জানিয়েছেন মোদি।

মোদি সরকার-সিজেপি বৈঠক: অনড় অবস্থানে দু’পক্ষ, শনিবার ফের আলোচনার সিদ্ধান্ত
জাতীয় পর্যায়ের বিভিন্ন পাবলিক পরীক্ষায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগে চলমান আন্দোলন এবং সৃষ্টি হওয়া রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নয়া দিল্লিতে সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ থামাতে সিজেপির সঙ্গে আলোচনায় বসলো মোদি সরকার
নিট বিতর্ক ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে চলমান বিক্ষোভ নিরসনে অবশেষে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে নিরপেক্ষ ভেনুতে আলোচনায় বসেছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় সময় আজ (শুক্রবার, ২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর নয়াদিল্লির প্যাটেল হাউসের কন্সটিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করন সিজেপি’র প্রতিনিধি দল। অবশ্য এর আগে, আজ রাতেই দলের কর্মীরা গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। এদিকে বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন ভাঙলেন জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।

ককরোচ পার্টির আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়ালো ছয় রাজ্যে
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গসহ অন্তত ছয় রাজ্যে। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা—নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় মিছিল করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য দাবি করছেন, এর আগেও ভারতকে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা বানানোর ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার। এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও সিজেপি’র সমর্থনে বিক্ষোভ হয়েছে মহারাষ্ট্র ও চন্ডিগড়ে।
 hold placards-320x167.webp)
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত: পার্লামেন্ট মুলতবি, চাপে মোদি
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বুধবার পার্লামেন্টে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। শিক্ষার্থীদের সঙ্গে সুর মিলিয়ে এই দাবি জানানোর পাশাপাশি বিরোধী সাংসদেরা পার্লামেন্টের ভেতরে ঢুকে অধিবেশন মুলতবি হতে বাধ্য করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।