রাষ্ট্রপতি শাসন

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সংকট; জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি না হওয়ায় পশ্চিমবঙ্গে জারি হতে পারে একদিনের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা। আইনপ্রণেতারা বলছেন, ভারতের ইতিহাসে এটি নজিরবিহীন। মমতা পদত্যাগ না করলে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন রাজ্যপাল। এদিকে, এখনও ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্তে অটল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৬ বছর পর ভারতের জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান
৬ বছর পর রাষ্ট্রপতি শাসনের অবসান হলো ভারতের জম্মু ও কাশ্মীরে। ফলে, গণতান্ত্রিক সরকার গঠনের পথে আরও একধাপ এগিয়ে গেলো রাজ্যটি। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ন্যাশনাল কনফারেন্স-এনসি নেতা ওমর আবদুল্লাহ।