হরমুজ প্রণালিতে আটকা শতাধিক জাহাজ, ট্যাংকার স্থবির অবস্থায়

হরমুজ প্রণালীতে ইরানি নাবিকরা
হরমুজ প্রণালীতে ইরানি নাবিকরা | ছবি: এএফপি
0

হরমুজ প্রণালির দুই পাশে শতাধিক জাহাজ আটকা পড়েছে। শিপিং ডাটা অনুযায়ী, অন্তত ১৫০টি ট্যাংকার অপরিশোধিত তেল ও এলএনজি জাহাজ হরমুজ প্রণালির বাইরে উপসাগরের খোলা জলে নোঙর ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিগন্ত সীমারেখার হিসেবে আরও কয়েক ডজন জাহাজ প্রণালির বিপরীত পাশে স্থবির অবস্থায় আটকে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এ এলাকায় নতুন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন:

রয়টার্সের রিপোর্টে শিপ ট্র্যাকিং প্লাটফর্ম মেরিন ট্রাফিকের ডাটার মাধ্যমে বলা হয়েছে এ ট্যাংকারগুলো প্রধান উপসাগরীয় তেল উৎপাদক দেশগুলো—ইরাক, সৌদি আরবের পাশাপাশি এলএনজি জায়ান্ট কাতারের। সমুদ্রে এখনো এসব দেশের অনেক তেল ট্যাংকার সমবেত হয়ে আটকে রয়েছে।

এএম