হরমুজ প্রণালিতে আটকা শতাধিক জাহাজ, ট্যাংকার স্থবির অবস্থায়
হরমুজ প্রণালির দুই পাশে শতাধিক জাহাজ আটকা পড়েছে। শিপিং ডাটা অনুযায়ী, অন্তত ১৫০টি ট্যাংকার অপরিশোধিত তেল ও এলএনজি জাহাজ হরমুজ প্রণালির বাইরে উপসাগরের খোলা জলে নোঙর ফেলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।