মার্কিন-ইসরাইলি হামলায় খামেনিসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত

আলী শামখানি, মোহাম্মদ পাকপুর ও আমির নাসিরজাদেহ
আলী শামখানি, মোহাম্মদ পাকপুর ও আমির নাসিরজাদেহ | ছবি: সংগৃহীত
0

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন। তারা হলেন—আলী শামখানি (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি), আইআরজিসি গ্রাউন্ড ফোর্স কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ।

আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে দেয়া তথ্যাঅনুযায়ী, উচ্চপর্যায়ের বৈঠক এবং খামেনির বাসভবনকে লক্ষ্য করে চালানো এই হামলায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কয়েক ডজন শীর্ষ নেতা রয়েছেন।

আরও পড়ুন:

মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘শান্তির জন্য দরকার হলে হামলা চালিয়ে যাব।’

এদিকে আল জাজিরার রিপোর্টে শামখানিকে খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি পারমাণবিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) জানিয়েছে, ইরানি নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হয়েছে, যদিও উত্তরাধিকার নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাইনি। আর হামলার পর ইরানি রাষ্ট্রীয় টিভিতে ‘নিপীড়কদের বিরুদ্ধে উত্থান’ ঘোষণা করেছে। আইআরজিসি প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তেহরান, কোম ও ইসফাহানে হামলা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।

এএম