ইন্ডিয়া জোটের বিক্ষোভে আটক রাহুল-প্রিয়াঙ্কা ও খাড়গে

রাহুল গান্ধী
রাহুল গান্ধী | ছবি: সংগৃহীত
0

বিরোধী ইন্ডিয়া জোটের চলমান বিক্ষোভে ফের আটক হলেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও আটক করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ জোটের বেশ কয়েকজন নেতাকে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধী দল।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের সামনে ৯ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার পরিকল্পনা করেছিলেন জোটের নেতারা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কংগ্রেসসহ বেশ কয়েকটি দলের নেতারা তিনটি বাসে করে রওনা হন যন্তর মন্তরের দিকে।

তবে এর আগেই পুলিশি বাধার মুখে পড়ে বাসটি। পরে সেখানেই অবস্থান নেন নেতারা। এক পর্যায়ে মাটিতে শুয়ে পড়েন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। তাদের পাঁজাকোলা করে বাসে তুলে পুলিশ।

আটকের ২ ঘণ্টা পর রাত ৮টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। এদিকে, চলমান বিক্ষোভের জেরে ছত্তিশগড় সফর বাতিল করেছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

জেআর