ঘোষণাপত্রে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে সদস্য দেশগুলোর স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতে দ্রুত সংস্কারের আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এ বিষয়ে ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাতের মধ্যে বাণিজ্য পথ এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ব্রিকস। এর পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম লঙ্ঘন করে একতরফা শুল্ক আরোপ ও সংরক্ষণবাদী নীতির মাধ্যমে বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত করার প্রতিবাদ জানানো হয়।
ঘোষণাপত্রে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
সম্মেলনের সমাপনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজকের আলোচনায় এটা স্পষ্ট যে পুরোনো কোনো প্রতিষ্ঠান দিয়ে পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দেয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রতিনিধিত্ব ও নিয়মকানুনের সংস্কার জরুরি।’

 found inside the Brazilian woman-320x167.webp)



