স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিও নিউজ জানায়, গতকাল (বুধবার, ২৯ জুলাই) রাতে হাঙ্গু জেলায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। নিহত হন সাতজন পুলিশ কর্মকর্তা, আহত হন আরও ২২ জন।
জবাবে পাল্টা অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী, হত্যা করে আট বিচ্ছিন্নতাবাদীকে। হামলার দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে সক্রিয় নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান।
গত শুক্রবার (২৪ জুলাই) আফগান সীমান্তবর্তী প্রদেশটির টাংক প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতেও একই ধরনের হামলায় প্রায় যায় ১৫ সেনা, পুলিশ ও সরকারি কর্মকর্তাসহ ২৭ জনের।





