কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপেই সন্তুষ্ট বাংলাদেশ

কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ | ছবি: সংগৃহীত
0

কাভা মেন'স ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ইসলামাবাদে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে টানা তিন সেটে হেরেছে লাল-সবুজের দল।

প্রথম সেটে শুরুতে সমতা থাকলেও শেষ পর্যন্ত ২৫-২০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে ১০-৯ পয়েন্টে এগিয়েও সেই সুবিধা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটটি ২৫-১৬ ব্যবধানে হারার পর শিরোপার আশা অনেকটাই শেষ হয়ে যায়।

তৃতীয় সেটেও লড়াই করলেও ২৫-২০ পয়েন্টে হেরে ৩-০ সেটের পরাজয় নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ। সাত ম্যাচে পাঁচ জয় আর দুই হার নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ, আর শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান।

ইএ